ফেনী পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

ফেনী পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা ১১টার দিকে তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে টিমটি প্রথমে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট প্রকল্পের বিভিন্ন নথিপত্র, কাগজপত্র ও হিসাব-নিকাশ পর্যালোচনা করে। এরপর তারা সরেজমিন তদন্তের অংশ হিসেবে মুহুরী নদীর তীরবর্তী বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে যান। এ সময় ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যায় ভেঙে যাওয়া এলাকাগুলো ঘুরে দেখেন তারা।

পরিদর্শন শেষে দুদকের প্রতিনিধি দল জানায়, পূর্ণাঙ্গ তদন্ত ও সরেজমিন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রস্তুত করা হবে। প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন