সহযোগীসহ আটক ব্যাংক কর্মকর্তা

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: আমার দেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আজাদুর রহমান জানান, মোটরসাইকেলে করে রেজাউল আলম মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দিগনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন