কর্মজীবন শেষে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক

কর্মজীবন শেষে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক

দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেয়েছেন স্কুলশিক্ষক ইসমাইল হোসেন পাটওয়ারী। এমনকি ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন এ শিক্ষক।

ইসমাইল হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাগরদি পাবলিক উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। বুধবার দুপুরে ছিল তার কর্মজীবনের শেষ দিন।

বিজ্ঞাপন

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন।

শিক্ষক ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, ১৯৯০ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর এ পেশায় শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। কর্মজীবন শেষ। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জন্য সর্বোচ্চ উপহার ছিল। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন