ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে সরাইল থানার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—নরসিংদী সদর থানার সাটিরপাড়া এলাকার ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে অনুপ কুমার দাস (৫০) এবং একই এলাকার মৃত মো. নোয়াজিস মিয়ার ছেলে আনোয়ারুল আজিম।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটগামী একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পিষ্ট হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী অনুপ কুমার দাস ও আনোয়ারুল আজিম গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় খাঁটিহাতা হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খাঁটিহাতা (সরাইল) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন