৯ ফুট অজগরের ঠাঁই কাপ্তাই জাতীয় উদ্যানে

৯ ফুট অজগরের ঠাঁই কাপ্তাই জাতীয় উদ্যানে

রাঙামাটি সদর উপজেলায় বাগানের জালে বন্দি ৯ ফুটের একটি অজগরের ঠাঁই হয়েছে কাপ্তাই জাতীয় উদ্যানে। সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে সদরের ৯ নম্বর ওয়ার্ড হাসপাতাল এলাকার স্টাফ শশি কুমার ত্রিপুরার বাগানের জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়। যার ওজন ৮ কেজি। পরে দুপুর ১২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় কলেজ শিক্ষার্থী সৈয়দ আমিন জানান, বাগানের জালে অজগরটি আটকা পড়ার বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত বন বিভাগে খবর দেন। খবর পেয়ে রাঙামাটি সদর দক্ষিণ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে।

দক্ষিণ বন বিভাগের সদর টিম লিডার ফরেস্টার মো. শফিকুল ইসলাম জানান, বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে প্রথমে সদর কার্যালয়ে নিয়ে আসেন। পরবর্তীতে দুপুর ১২টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে তা অবমুক্ত করা হয়।

দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, উদ্ধার করা অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে সফলভাবে অবমুক্ত করা হয়েছে। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সবসময় তৎপর রয়েছে। গত দুই-তিন মাসে প্রায় ২০টিরও বেশি অজগরসহ উদ্ধার হওয়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এই বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার রোধে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন