চাঁদপুরে ফরিদগঞ্জের যুবলীগ নেতা সোহাগ গাজীকে কুয়েতের হাওয়ালি এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
আটককৃত সোহাগ গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য।
জানা যায়, হাওয়ালি এলাকার সালমিয়া নামক স্থানে একটি খোলা পার্কিংয়ে সোহাগ গাজীর সন্দেহজনক চলাফেরা দেখে দায়িত্বরত টহল পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে আইস, শিশা জাতীয় মাদকসহ নিষিদ্ধ উপাদান, পরিমাপের সূক্ষ্ম স্কেল এবং মাদক সেবনসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ গাজী স্বীকার করেন, তিনি ডিজিটাল বার্তার মাধ্যমে খদ্দেরদের নির্দিষ্ট স্থান জানিয়ে এসব মাদকদ্রব্য সরবরাহ করতেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন স্বপন জানান, ৫ আগস্টের পর সোহাগ বিদেশে পালিয়ে যান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

