আ.লীগের মিথ্যা মামলায় এখনও কারাগারে বিএনপি নেতাকর্মীরা

আ.লীগের মিথ্যা মামলায় এখনও কারাগারে বিএনপি নেতাকর্মীরা

কুমিল্লায় আওয়ামী লীগের করা মিথ্যা মামলায় এখনো কারাগারে বিএনপি নেতাকর্মীরা । তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সরসপুর ইউনিয়ন বিএনপি । বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার লক্ষণপুর বাজারে মানববন্ধনে অংশ নেন সরসপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলম পাটোয়ারী, মৎস্যজীবী দলের উপজেলা শাখার সদস্য সচিব সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ফখরুল আলম স্বপন ।

বক্তারা করেন, ২০১৫ সালের ডিসেম্বরে ভাউপুর গ্রামের শাহ আলম এবং ২০১৬ সালে বাতাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হলেও তার দায় চাপিয়ে বিএনপির নেতাকর্মীদের মামলায় ফাঁসানো হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলমের বাবা আহসান উল্লাহ জানান, আবুল কাশেমসহ উল্লেখিত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেনি। কে বা কারা ওই নামগুলো মামলায় জড়িয়েছে জানেন না তিনি। মামলা থেকে আবুল কাশেমের নাম প্রত্যাহারে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ করেছি ।

কারাদণ্ডপ্রাপ্ত নেতারা হলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম, বিএনপি নেতা মীর হোসেন, আনোয়ার হোসেন, নোমান, সালাহ উদ্দিন, মিজান, সালেহ আহমদ, সোহাগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন