চট্টগ্রামের ডবলমুরিংয়ে ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বারেক বিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এসআই মো জামিল ও নজরুল ইসলাম।
বিজ্ঞাপন
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে বারেক বিল্ডিং মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মনির ও মেহেদীকে আটক করা হয়। তবে বাকি চারজনকে ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

