আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেউ যেন নাশকতা করতে না পারে সজাগ থাকতে হবে: সহকারী নৌপ্রধান

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

কেউ যেন নাশকতা করতে না পারে সজাগ থাকতে হবে: সহকারী নৌপ্রধান

নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র পরিদর্শন করে নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা করা, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের লক্ষ্য। এছাড়া সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য স্থানীয় প্রশাসনকে সঙ্গে রেখে আমাদের কাজ করতে হবে। কেউ যেন নাশকতা করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে বলে তিনি দায়িত্বরত বাহিনীর সদস্যদের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সোমবার সকালে পৌরসভার ১ নং ওয়ার্ডের হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ও হাতিয়ায় নিয়োজিত নৌবাহিনীর কর্মকর্তারা।

এর আগে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্বীপ কলেজ মাঠে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...