মুরাদনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

মুরাদনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গরু বুঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সিএনজির যাত্রী, মোহাম্মদ মালু মিয়া (৪৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার লাউর ফতেপুর গ্রামের চান্দর আলীর ছেলে ও আহত সিএনজি ড্রাইভার সাগর (২৭) একই থানার বারীখলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মালু মিয়া বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে তার নিজ এলাকায় যাচ্ছিলেন। সিএনজিটি কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী পূর্বপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গরুবোঝাই ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী মালু মিয়া মারা যান। এ সময় সিএনজিচালক সাগর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক ও সিএনজি দুটিই আমরা আটক করেছি। নিহত সবজি ব্যবসায়ী মালু মিয়ার লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...