কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগা অবস্থা ওয়াশরুম থেকে লাশ উদ্ধার করা হয়েছে৷
মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-১ ইষ্টের জি-১৬ ব্লকে এ ঘটনা ঘটে৷ মৃত শিশু ইয়াসমিন (১২) ক্যাম্প-১ ইষ্টের জি-১৬ ব্লকের মো. সলিমের মেয়ে।
নিহতের পিতা সলিম জানান, সকালে মায়ের সাথে ছোট একটি বিষয় নিয়ে ঝগড়া করে রাগ করে। পরে গোপনে বাড়ির ওয়াশরুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমি ওয়াশরুমে গেলে তাকে ঝুলানো অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে৷
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

