আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: আমার দেশ।

ফেনীতে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক মহিলা দল নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোকছেদুর রহমান সড়কের খালেক ম্যানশন হতে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত রোকসানা আক্তার লিপি সোনাগাজী উপজেলার কাছিম বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং আমেরিকা প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।

এছাড়া ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক এবং পৌর বিএনপির সদস্য ছিলেন। ওই ভবনে ভাড়া বাসায় লিপির সঙ্গে তার ১৩ বছর বয়সী কন্যাসন্তানও বসবাস করতেন।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ বাসার দরজা ভেঙে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...