স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক হাসান

জেলা প্রতিনিধি, কুমিল্লা

স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক হাসান

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির ২০২৬-২০২৭ সেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরিফুর রহমান টুকু সভাপতি এবং কাজী হাসান আহমাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. মামুনুর রশিদ, সহসভাপতি মুফতি হোসাইন আহমাদ, এইচএম মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আইয়ুব আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রোমান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এবি রুপম, মো. মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, অর্থ সম্পাদক মো. মফিজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাক্কী, প্রচার সম্পাদক শাহ নুরুদ্দিন, প্রকাশনা সম্পাদক সাইফ মোহাম্মদ সাদ্দাম, তথ্য ও প্রযুক্তি (আইটি) সম্পাদক, অনিক সরকার সাদ, রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনা সম্পাদক, ইশতিয়াক হাসান অপি, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফ সরকার, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, নারী বিষয়ক সম্পাদক তাজরিন জাহান জিনিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল কবির, আইন বিষয়ক সম্পাদক আবু হানিফ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম তারেক, গণসংযোগ সম্পাদক মো. মহিবুল্লাহ, সদস্য বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আলী, নির্বাহী সদস্য মো. আনোয়ার মুন্সী, মারুফ আলম (রিয়াদ), লোকনাথ সাহা, মেহেদী হাসান ।

সভাপতি আরিফুর রহমান টুকু বলেন, আমরা চাই স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটিকে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত করতে। এক ফোঁটা রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আর একটি জীবন বাঁচানো মানে একটি পরিবার ও হাজারো স্বপ্নকে বাঁচিয়ে রাখা। নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে রক্তদান ও মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করতে চাই।

সাধারণ সম্পাদক কাজী হাসান আহমাদ বলেন, আমরা নিজেরা রক্তদান করছি, অন্যদেরউদ্বুদ্ধ করছি। প্রয়োজনে মানুষের জন্য রক্ত সংগ্রহ করে দিচ্ছি। একজন রক্তদাতা শুধু রক্তই দেন না, তিনি একজন মানুষের জীবন, একটি পরিবারের হাসি এবং অসংখ্য স্বপ্নকে বাঁচিয়ে রাখেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন