আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুইমারায় সেনা অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

গুইমারায় সেনা অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট, আতশবাজি ও শাড়ি জব্দ করেছে।

বিজ্ঞাপন

৯ এপ্রিল রাতে রিজিয়নের গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে জি টু আই মেজর মিয়ান সাইফুল ইসলামের নেতৃত্বে একটি সি টাইপ টহল দল গুইমারা এমপি চেকপোস্টে খাগড়াছড়ি থেকে ফেনীগামী এসএ পরিবহন সার্ভিসের একটি গাড়িতে (ঢাকা মেট্রো উ-১৪০৭৯৯) তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট, শাড়ি কাপড় ও আতশবাজি জব্দ করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চার কার্টন শাড়ি, চার কার্টন আতশবাজি, ১৪ কার্টন সিগারেট, যার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।

আটককৃত অবৈধ এসব ভারতীয় পণ্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন