ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

ফেনীতে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এক কোটি ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাঁজা, হুইস্কি, নৌকা এবং একটি পিকআপসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ৪-বিজিবি ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া এবং চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার অন্তর্গত মজুমদারাহাট, দেবপুর, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন,জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মৃত আবু আহম্মদ আকাশের ছেলে মো. নজরুল ইসলাম (২৭) ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার মো. বসির উদ্দিনের ছেলে মো. রবিউল হাসান (২৬)।

ফেনীস্থ ৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারদের ফেনী মডেল থানায় হস্তান্তর ও জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন