চট্টগ্রামের আনোয়ারায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা ও মা নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বপন দাশগুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশগুপ্ত (৫৫)।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাশগুপ্তকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মোজাহের জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এ কারণে তাকে বেশ কিছুদিন মাদক নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল।
আনোয়ারা থানা ওসি জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশগুপ্তকে গ্রেপ্তার করে। একই সঙ্গে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

