চলন্ত ট্রাকে ডাকাতি, হামলায় চালক নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চলন্ত ট্রাকে ডাকাতি, হামলায় চালক নিহত

ব্রাহ্মণবাড়ীয়া-চট্টগ্রাম মহাসড়কের উজানিশার ব্রিজ এলাকায় পণ্যবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় চালক জামাল উদ্দিন (৫৬) নিহত হন। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামগামী একটি পণ্যবাহী ট্রাক উজানিশার ব্রিজ এলাকায় পৌঁছালে পাঁচ-ছয়জনের ডাকাত দল চলন্ত ট্রাক থামিয়ে চালককে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাতে স্টিয়ারিং তুলে দেন। আহত চালক ট্রাকের ভেতরেই মারা যান।

খবর পেয়ে জোরারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ডাকাতি ও হামলার ঘটনা জানান।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...