নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে পরিচিতি সভায় এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক সংগ্রামের নিজস্ব সংবাদদাতা ডা. মো বোরহান উদ্দিন এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খান সভাপতি, আমার দেশ নোয়াখালী প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলা নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক সহ সভাপতি, চলতি ধারা সম্পাদক এম বি আলম সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব নোয়াখালী সংবাদদাতা এহসানুল আলম খসরু সহ-সভাপতি, দৈনিক দিনকাল নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলা নোয়াখালী প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্র নোয়াখালী প্রতিনিধি আবদুস শাকুর হান্নান সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো ইমাম উদ্দিন আজাদ সহ-সাধারণ সম্পাদক, দৈনিক উপকূলবার্তা সম্পাদক মো. ইদ্রিস মিয়া সহ-সাধারণ সম্পাদক, ইসলামী টিভি জেলা প্রতিনিধি মো. কামরুল কানন কোষাধ্যক্ষ, দৈনিক প্রতিদিনের সংবাদ নোয়াখালী প্রতিনিধি জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক, এখন টিভি স্টাফ রিপোর্টার নোয়াখালী নাসিম শুভ দপ্তর সম্পাদক, স্টার নিউজ জেলা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা মেইল ও টাইমস অপ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি ফজলুল কাদের রাজু, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো. হাসান আপ্যায়ন সম্পাদক।

এছাড়া আকাশ মো জসিম, আবদুর রহিম বাবুল, মো মোজাম্মেল কামাল, সিরাজ উদ্দিন শাহিন, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এসএম রিজোয়ান, এম এস জামাল, মো আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো. সালাহ উদ্দিন, মোহাম্মদ হোসেন, মো ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, রনি কুমার দাসসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়।

লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও আজাদ ভূইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্যৈষ্ঠ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...