আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুতুব‌দিয়ায় সাগরে ডাকাতের গু‌লিতে জেলে নিহত

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

কুতুব‌দিয়ায় সাগরে ডাকাতের গু‌লিতে জেলে নিহত

কক্সবাজারের কুতুব‌দিয়ায় সাগরে ডাকাতের গুলিতে শাহাদত হোছাইন নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে সাগরে মাছ ধরতে গেলে ডাকাতের হামলার শিকার হন জেলেরা। নিহত শাহাদত উত্তর ধুরুং মনছুর আলী হা‌জীপাড়ার মৃত মো. বাদশার ছেলে।

ফি‌শিং বোটের মা‌লিক না‌ছির উ‌দ্দিন জানান, একটি ফি‌শিং বোটে ২০ জন মা‌ঝিমাল্লাসহ সাগরে মাছ ধরতে গেলে বুধবার দুপুর ২টার দিকে ডাকাতের হামলার শিকার হয়। এ সময় ডাকাতেরা বোটে উঠতে না পেরে গু‌লি ছোড়ে। গু‌লিতে শাহাদত (১৭) মারাত্মক আহত হলে রাত সাড়ে ১১টার দিকে কুতুব‌দিয়া হাসপাতালে নেওয়া হয় । এ সময় ডা. তাস‌নিমুল আবেদীন রাহাত শাহাদতকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কুতুব‌দিয়া থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মাহবুবুল আলম ব‌লেন, সাগরে ডাকাতের গু‌লিতে নিহত শাহাদত হোসেনের লাশ উদ্ধারের পর বৃহস্প‌তিবার সকালে জেলা সদর হাসপাতা‌লের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...