চট্টগ্রামের বাঁশখালীতে পোলট্রি খামারে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে কয়েক হাজার মুরগি।
মঙ্গলবার রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। খামারের মালিকের নাম মোজাফফর আহমদ।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত খামারি মোজাফফর বলেন, রাতে হঠাৎ খামারে আগুন লাগে। মুহূর্তেই খামারের সবকিছু পুড়ে যায়। আগুনে প্রায় হাজারও মুরগির পাশাপাশি ৬০ হাজার টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, খামারে আগুন লাগার বিষয়টি কেউ আমাদের জানাননি। তবে জানতে পেরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান । এর আগেই খামার ও মুরগি পুড়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

