চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ইছানগরের কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি, দ্বিতীয় হয়েছে শিকলবাহা অহিদিয়া কাশেম মাঝি’ দল এবং তৃতীয় স্থান অর্জন করেছে চরপাথরঘাটার রনি, দল।
রোববার বিকেল ৫টার দিকে নগরীর অভয়মিত্র ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে কর্ণফুলী ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১১টি সাম্পান দল অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাস। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মির্জা ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম।
প্রধান অতিথি বলেন, কর্ণফুলি নদী ও সাম্পান খেলা চট্টগ্রামের ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মো. ইদ্রিস মিয়া, কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মামুন মিয়া এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা বাহার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, ইঞ্জিনিয়ার হারুন, এস এম পেয়ার আলী, সেলিম খান, জসিম উদ্দিন, জাফর আহমদ, লোকমান দয়াল, মুছা মেম্বার, আবুল হোসেন, এম মুছা সিকদার, রমজান আলী র, বাহাদুর, মাহবুব আলম, আকিব জাবেদ, সালাউদ্দিন, কোরবান আলী, রানা, গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, কর্ণফুলী নদীর ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর এ সাম্পান বাইচ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

