আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাঁড়িপাল্লার সমর্থককে গলা ধাক্কা দেয়ায় তাঁতীদলের নেতা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

দাঁড়িপাল্লার সমর্থককে গলা ধাক্কা দেয়ায় তাঁতীদলের  নেতা আটক

প্রকাশ্যে টাকা বিতরণের পর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে গলা ধাক্কা দেওয়ার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল হক আমিন ওরফে বাট্টা আমিন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।

বিজ্ঞাপন

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকেলে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, সেনাবাহিনী তাকে আটক করেছে, কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করেনি। আমাদের কিছু জানায়ওনি।

ইতোপূর্বে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বাট্টা আমিনকে টাকা বিতরণ করতে দেখা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন