বাংলাদেশর সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রয়াত জামাল উদ্দিন আহমেদ ও উপজেলার প্রয়াত নেতাকর্মীদের স্মরণে জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল আলম আজাদ স্থানীয় জনতাকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি জেনারেল মঞ্জু'কে অবরুদ্ধ করেছিলেন। সে দিনের তার সাহসী ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
এই বীর কে হারিয়ে ফটিকছড়ির মানুষ শোকে কাতর। তিনি ছিলেন দলের নিবেদিত প্রাণ। দলের অসময়ে, দুর্দিনে ফটিকছড়ির জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সুসংগঠিত রাখতে তিনি মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করেছেন। আমরা তিনিসহ ফটিকছড়িতে জাতীয়তাবাদী দলের প্রয়াত নেতাদের আত্নার মাগফিরাত কামনা করছি।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, বদিউল আলম তালুকদার, মো. এমরান, মহিউদ্দিন আজম তালুকদার, নুরুল হুদা, আবু আজম তালুকদার, শহীদুল আজম চেয়ারম্যান, মো.জালাল উদ্দিন, মহিবুল্লাহ বাহার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

