রাতের আঁধারে যুবদলের পকেট কমিটি, ত্যাগীদের প্রতিবাদ

রাতের আঁধারে যুবদলের পকেট কমিটি, ত্যাগীদের প্রতিবাদ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ত্যাগী-নির্যাতিতদের বাদ দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) যুবদলের কমিটি গঠনের প্রতিবাদে আলোচনা সভা হয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলার দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা হয়। এ সময় গঠিত পকেট কমিটির নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করেন ত্যাগীরা।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির, ফখরুল ইসলাম স্বপন, জহির আলম, নিজাম উদ্দিন চৌধুরী, জামাল হোছাইন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলনকারীদের বাদ দিয়ে রাতের আঁধারে ফেসবুকে যুবদলের পকেট কমিটি ঘোষণা করা হয়। অর্থ ও আত্মীয়-স্বজন দিয়ে গঠিত কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। সদর পশ্চিম যুবদলের সব কার্যক্রম আজ থেকে এমএ মমিনের নির্দেশে পালন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন