কুমিল্লায় বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্লাস্টিক কারখানা থেকে ৮০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ২২ মে শুক্রবার কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ঝুমুর এলাকার এ কারখানায় চুরি হয়।
এই ফ্যাক্টরির জমির মালিক বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান । তিনি সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, প্লাস্টিক রিসাইকেনিং ফ্যাক্টরি ২২ মে বন্ধ ছিল । সন্ধ্যা সাতটার দিকে ফ্যাক্টরিতে দেখা যায় মেইন গেট তালা, ভেতরে তিনটি দরজা ভাঙা। মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক মালামাল নেই । প্লাস্টিক ক্রাসার মেশিন একটি, দুইটি রিসাইক্লিন মেশিন, একটি প্লাস্টিক দানা তৈরির মেশিন, একটি প্লাস্টিক ওয়াশিং ট্রাঙ্ক ও ড্রয়ার ইউনিট দুই সেট, প্লাস্টিক ইলেকট্রিক মোটর ছয়টি, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা চারটি এবং আলমিরার ড্রয়ারে থাকা ২০ লাখ টাকা নেই ।
ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড মো. জাহিদ আলম অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেন ।
তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে আসছি । শুক্রবার ফ্যাক্টরি বন্ধ ছিল । সন্ধ্যার সাতটার সময় ফ্যাক্টরি খুলতে গিয়ে দেখি সব তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে গেছে ।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, গতকাল রাতে জাহিদ আলম নামে একজন ব্যক্তি থানায় মামলা করেছেন । সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের কাজ চলছে ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

