পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। রোববার সকাল আটটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাসেম ।

বিজ্ঞাপন

জানা যায়, শনিবার টেকনাফের হামজারছড়া নামক এলাকায় পারিবারিক কলহের জেরে হারুন অর রশিদ তার বাবাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি হ্নীলায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানা গেছে, বসতভিটার ভাগবাটোয়ারা নিয়ে বনিবনা না হওয়ায় প্রথম সন্তান হারুন রশিদ ও তার স্ত্রী ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রামে পাঠান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, হ্নীলায় খুনের ঘটনায় এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন