র‌্যাবের অভিযানে হত্যা ও মাদক মামলার ৮ আসামি গ্রেপ্তার

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

র‌্যাবের অভিযানে হত্যা ও মাদক মামলার ৮ আসামি গ্রেপ্তার

কুমিল্লার বিভিন্ন এলাকায় র‌্যাব-১১ পৃথক অভিযান চালিয়ে মাদক এবং হত্যা মামলার ৮আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, রোববার রাতে র‌্যাবে মো. সাখাওয়াত হোসেন ভূইয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে এক হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক অভিযানে কোতয়ালী মডেল থানার ফৌজদারী ও কান্দিরপাড় এলাকায় মামলার আসামি মো. শফিউল বাশার ওরফে সবুজ (২৯) এবং শফিকুল ইসলাম ওরফে শফিক (২৭)কে গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে হত্যা মামলার আসামি টিপু (৩২)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে সোমবার রাতে উত্তর রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে মো. সোহেল শেখ (৩৯), মো. হাসানুর রহমান শেখ (৩৭), মো. আফজাল হোসেন (৪৮) এবং মো. রাহুল শেখ (২১) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়ছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন