হাওরে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার সহযোগিতা তহবিল বাড়াচ্ছে উল্লেখ করে কৃষি এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সরকার প্রতিনিয়ত আক্রান্ত হাওড়া অঞ্চলের জেলা প্রশাসক ও কৃষি অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্তদের তথ্য নিচ্ছে। যারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকারের যে তহবিল সেটি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ (২ মে শনিবার) কুমিল্লায় শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কুমিল্লা জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানটি জাতীয় ভাবে সিলেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউনিয়নে ইউনিয়নে মাইকিং করে সরকার ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, ইউনিয়ন পর্যায়ে সকল কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হলে কৃষকরা ত্রিশ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হবে। হাওরে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় তিনমাসের খাদ্যবান্ধব কর্মসূচি, অন্য ক্ষতিগ্রস্তদেরও সহযোগিতার আওতায় আনায় প্রকল্প নেয়া হবে।
এর আগে কৃষি মন্ত্রী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই কৃষকের মর্যাদা বাড়লে বাংলাদেশের মর্যাদা বাড়বে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

