আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদপুরে ৪টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র জয়ী

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে ৪টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধুমাত্র চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাঁচটি আসনের ৭১১টি ভোট কেন্দ্রের জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক নাজমুল হাসান সরকার ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।

এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১লাখ ১১ হাজার ৪৫৩ ভোট। না পড়েছে ৮০ হাজার ৯৪৯ ভোট।

চাঁদপুর -২ (মতলব উত্তর - দক্ষিণ) আসনে ১৫৬টি কেন্দ্রের ১লাখ ৭৪হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৬৯ হাজার ২১৩ ভোট।

এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৪৩ ভোট। না পড়েছে ৬২ হাজার ৮৭৪ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১৬৫কেন্দ্রে ১লাখ ৬৭ হাজার ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী-জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১লাখ ৪ হাজার ৯১৯ ভোট।

এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ২৪৬ ভোট। না পড়েছে ৯৮ হাজার ৩০৯ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১৮টি কেন্দ্রের ৭৪ হাজার ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ) এমএ হান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৭০হাজার ৪৭৭ ভোট। জামায়াতের মো. বিল্লাল হোসেন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৬৬হাজার ৬৯২ ভোট।

এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫ ভোট। না পড়েছে ৫৪ হাজার ৫১৯টি।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ১৫৮ টি কেন্দ্রে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিবির ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশীর পেয়েছেন ৭৫হাজার ৬৬০ ভোট।

এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৩টি। না পড়েছে ৮০ হাজার ৯৪৯টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...