বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দোকানিকে জরিমানা ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে দুই ড্রাইভারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির বাজার ও গুনাগরী বাজারে এই অভিযান চালানো হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন ও বাঁশখালী থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয়-বিক্রয় চালান সংরক্ষণ না করায় ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৩৩ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে দুই ড্রাইভারকে ৭ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

