আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহেশখালীতে জাল ভোটের অভিযোগে দুইজনের ২ বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও মহেশখালী প্রতিনিধি

মহেশখালীতে জাল ভোটের অভিযোগে দুইজনের ২ বছর করে কারাদণ্ড

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে জাল ভোট দেয়ার অভিযোগে দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রমতে, জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে জাল ভোট দেয়ার সময় কয়েকজনকে আটক করেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহারউদ্দিন তাৎক্ষণিক বিচার করে দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিজানুর রহমান, সোমাইয়া, নাওরীন ও রেনু আক্তারের নাম জানা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রমাণের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।

এদিকে পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রেও জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, বিকেল ৩টার দিকে এক ব্যক্তি জাল ভোট দিতে এলে তাকে আটক করা হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কর্মকার বলেন, জাল ভোট দেয়ার ঘটনায় দুইজনকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন