সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন: আবুল খায়ের

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন: আবুল খায়ের

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ধর্য্যের একটি সময় থাকা প্রয়োজন। সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন। আমরা চাই না অন্তবর্তীকালীন সরকারে বিরুদ্ধে আন্দোলন করতে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সঠিক ভাবে পরিচালিত হবে। এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। এখনও আওয়ামী লীগের দোষররা বিভিন্ন দপ্তর নিয়ন্ত্রন করছে। দেশে এখনও স্থিতিশীল অবস্থা আসে নি। তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক ছাত্রনেতা এমএ মমিন, মাহতাব উদ্দিন জিমি প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আব্দুল মোমেন মোতালেব ও সঞ্চালনা করেন সদস্য সচিব দ্বীন মোহাম্মদ সবুজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন