আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিশু ইরাকে গলা কাটার কথা স্বীকার ঘাতকের

চট্টগ্রাম ব্যুরো

শিশু ইরাকে গলা কাটার কথা স্বীকার ঘাতকের

সাত বছরের জান্নাতুল নাঈমা ইরাকে গলা কেটে হত্যাচেষ্টার বিষয়টি স্বীকার করেছেন প্রতিবেশী বাবু শেখ (৫০)। বুধবার বিকেলে চট্টগ্রাম আদালত–১ এ ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান।

সোমবার সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে এই ঘটনা ঘটার পর দেশজুড়ে আলোচনায় জন্ম দেয়।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তারা জানান, খাবারের লোভ দেখিয়ে বাবু শেখ ইরাকে নিয়ে যায় চন্দ্রনাথ পাহাড়ের ওপরের এক দুর্গম স্থানে, প্রায় সাড়ে বারোশ ফুট ওপরে। সেখানে তাকে নির্যাতন করা হয় এবং গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়। দুই দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার শিশুটি মারা যায়। ওইদিন বিকেলে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, অভিযুক্ত বাবু শেখ ইরার হাত ধরে স্বাভাবিকভাবে পাহাড়ের দিকে উঠছে। ভিডিওর সূত্র ধরে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, পারিবারিক বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি। চকলেট, রক্তমাখা জামা ও ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত একাই জড়িত। তবে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...