বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি রাবারবাগান থেকে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের হাতিরডেরা নামক এলাকার বাগান থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।
বিজ্ঞাপন
অপহৃত শ্রমিকেরা হলেন— নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্লাহ, রমিত ও সাকিব।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়ই ম্রো জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালো পোশাকধারী একটি দল শ্রমিকদের অপহরণ করেছে বলে শুনেছি। কে বা কারা অপহরণ করেছে, এ বিষয়ে জানি না।
বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘আমরা অপহরণের ঘটনার বিষয়টি জানতে পেরেছি। যাচাই-বাছাই করা হচ্ছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

