চট্টগ্রামে এবার ১ লাখ ৩০ হাজার ৭২৪ পরীক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে এবার ১ লাখ ৩০ হাজার ৭২৪ পরীক্ষার্থী

চট্টগ্রাম ও তিন পাবর্ত্য জেলায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এবার বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৭২৪। এর মধ্যে ছাত্রসংখ্যা ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রীসংখ্যা ৭৪ হাজার ৩৭৩।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার ২১৮টি কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৫০ জন রয়েছে।

এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। তন্মেধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলার ৯২ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী, কক্সবাজারে ১৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ জন এবং বান্দরবানে ৩ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম মাঠে কাজ করবে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান নির্বাহী বরাবরে চিঠি দেওয়া হয়েছে। নকল এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এছাড়া পরীক্ষাকেন্দ্র থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন