নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার চান মিয়া বাড়ির চাপরাশি সড়কের পাশের একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বেগমগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, প্রাথমিকভাবে লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাশটি তিন থেকে চার দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

