সভাপতি আসার খবরে কলেজ থেকে পালালেন অধ্যক্ষ!

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

সভাপতি আসার খবরে কলেজ থেকে পালালেন অধ্যক্ষ!

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের আসার খবর পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা কলেজ থেকে পালিয়ে গেছেন। গতকাল এ ঘটনা ঘটে। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাড়াই এডহক কমিটির সভাপতি কলেজ শিক্ষক মিলনায়তনে পরিচিতি সভা করেন। এ বিষয়ে জানতে অধ্যক্ষ গৌরি রানী সাহাকে ফোন করলেও কল রিসিভ করেননি।

বিজ্ঞাপন

জানা গেছে, ২৪ এপ্রিল চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করে অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়। সেই অনুযায়ী বুধবার (৭ মে) সকালে নবনির্বাচিত সভাপতি কলেজে আসেন। সভাপতি আসার সংবাদ পেয়ে ফ্যাসিস্টের দোসর অধ্যক্ষ গৌরি রানী সাহা পালিয়ে যান। পরে সভাপতি হারুনুর রশিদ অধ্যক্ষ গোরি রানী সাহাকে ফোন করেন। কিন্তু তিনি ফোনকল রিসিভ করেননি।

কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ বলেন, আমি কলেজের সভাপতি হওয়ার চিঠি ২৪ এপ্রিল পেয়েছি। পরে কলেজ অধ্যক্ষকে অনলাইনে ও ডাকযোগে বিষয়টি জানানো হয়েছে। বুধবার কলেজে এসে জানলাম কেউ বিষয়টি জানেন না, যা খুবই দুঃখজনক। অধ্যক্ষ কাজটি ঠিক করেননি।

প্রসঙ্গত, গৌরি রানী সাহাকে কলেজের তিনজন সিনিয়র শিক্ষককে ডিঙ্গিয়ে সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষের দায়িত্ব দেন। কলেজের ১১টি খাত থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...