পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পণ্যের দাম স্বাভাবিক রাখতে চট্টগ্রামের বাঁশখালীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বাঁশখালী উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
বিজ্ঞাপন
এ সময় দুই মুদি দোকান, দুই সবজি দোকান ও একটি কাপড় দোকানে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বনের গাছ চুরি করে বিক্রি ও চিরানোর দায়ে একটি স’মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাঁশখালী থানা ও রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য ও আনসার সদস্যেরা সাহায্য করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

