আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক তলোয়ার, ছুরি, চাপাতি ও লোহার রড জব্দ করা হয়েছে।

রোববার গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আরো ১০ থেকে ১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আজ আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন