৩০ কোটি টাকার মাদকসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

৩০ কোটি টাকার মাদকসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে ৩০ কোটি টাকা মূল্যের ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটায় তল্লাশি চালিয়ে মাটির নিচে পুতে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে অভিযান চালাচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন