কুমিল্লায় ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফা বৃহস্পতিবার (২৩ জলাই) এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মফিজুল ইসলাম মফু (৫০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিল পাড়ার বাসিন্দা ।
ভিকটিম তাজরিন সুলতানা ঝুমুর (৯) সোনালী শিশু বিদ্যানিকেতন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ভিকটিমের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়ায় ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালে ভিকটিম তাজরিন সুলতানা ঝুমুর (৯) সকাল ১০টা স্কুল হইতে বাড়ি ফেরার পথে আসামী মফিজুল ইসলাম মফু (৫০) ভিকটিমকে খেয়াইশ ঠাকুরবাড়ি পুকুরের পশ্চিম পাড় সুজন মিয়ার ধানি জমিতে নিয়ে অপহরণ পূর্বক ধর্ষণ করে হত্যা করে।
এ বিষয়ে উক্ত বাদী পক্ষের আইনজীবী এড. মো. মাহবুবুল হক জানান, অত্র মোকদ্দমায় আদালত দ্রুততম সময় আসামীর বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এড. বদিউল আলম সুজন । তিনি বলেন, ১৩ জন সাক্ষীর বক্তব্য শুনে বিচারক আসামি মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন । ১৯ কার্য দিবসে এই রায় দেন আদালত।
রায় সন্তুষ্ট প্রকাশ করে ভিক্টিমের মা রাজিয়া আক্তার বলেন, রায় সন্তুষ্ট তবে এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

