চট্টগ্রাম কারাগারে বিশেষ খাবার ও স্বজনদের সাক্ষাৎ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কারাগারে বিশেষ খাবার ও স্বজনদের সাক্ষাৎ

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রায় ৬ হাজার বন্দির জন্য বিশেষ খাবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, সরকারি বিধি অনুসরণ করেই বন্দিদের ঈদ আনন্দমুখর করার চেষ্টা করা হয়েছে। ঈদের দিন সকালে কারা ফটকের ভেতরে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। একটি কর্মকর্তা-কর্মচারীদের জন্য, আরেকটি বন্দিদের জন্য।

তিনি জানান, এবারের ঈদুল আজহায় মেনুতে বন্দিদের জন্য সকালে সেমাই-মুড়ি, দুপুরে পোলাওয়ের সঙ্গে গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট ও পান-সুপারি এবং রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া ঈদের দ্বিতীয় দিন স্বজনেরাও বাসার খাবার বন্দিদের কাছে পৌঁছে দিতে পারবেন।

এদিকে কোনো অপরাধ না করেও কারাগারে ঈদ কাটাবে ৪০ শিশু। বন্দি মায়েদের সঙ্গে থাকা এসব শিশুর জন্য খেলাধুলা ও পড়াশোনার ব্যবস্থাও রয়েছে কারাগারে।

জেলার সৈয়দ শাহ শরীফ জানান, ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের মায়ের সঙ্গে কারাগারে থাকার সুযোগ দেওয়া হয়। পরে তাদের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন শিশু সদনে পাঠানো হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন