ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মাঠে ধান রোপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষক নিহতের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৪টা নাগাদ উপজেলার ফটিকছড়ি থানা এলাকার ফকিরাচাঁন গ্রামের মাদার্শার বাড়ির নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, উপজেলার ভূজপুর থানার পূর্ব ভূজপুর গ্রামের মিরের খিল এলাকার গ্রামের কৃষক মো. ইউনুস (৪৫) ও মো. আবুল হাশেম (৪৭)

স্থানীয় সূত্র জানায়, নিহত ইউনুস ও হাশেমসহ ৫ কৃষক সকাল থেকে কৃষি জমিতে ধান রোপন করছিল। বিকেল ৪ টার দিকে জমির ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তারের অকাংশ ছিঁড়ে ধানি জমিতে পড়ে। ঘটনাস্থল থেকে ৩ কৃষক সড়ে আসতে পারলেও ঘটনাস্থলে ২ কৃষক নিহত হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি ক্ষোভের সাথে বলেন, বিষয়টি ফটিকছড়ি থানা, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসকে জানানোর ২ ঘন্টা পেরিয়ে গেলেও কেউ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন