লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা কারাগারে
যুবলীগ নেতা শাহজাহান মেম্বার

লক্ষ্মীপুরের বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা শাহজাহান মেম্বারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশ তাকে আটক করে লক্ষ্মীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, হাসিনার দেশত্যাগের পর থেকেই শাহজাহান মেম্বার আত্মগোপনে ছিলেন। সোনাইমুড়ীতে তার এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে গেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে নোয়াখালী জেলা পুলিশ সুপার বিষয়টি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারকে অবহিত করলে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে নিয়ে আসে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, শাহজাহান মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক অপরাধে আরও ৯টি মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন