‎খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, গুলিবিদ্ধ কমান্ডার আটক

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

‎খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, গুলিবিদ্ধ কমান্ডার আটক
গুলিবিদ্ধ সুজেন্দ্র চাকমা। ছবি: আমার দেশ

‎খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পাইনং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফ গুইমারা উপজেলা সংগঠক সুজেন্দ্র চাকমা ওরফে ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে সেনাবাহিনী ।

২৬ জুন শুক্রবার সকালে সকাল ৭টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের দুর্গম ৯ ওয়ার্ডে পাইনং পাড়াতে গোলাগুলির ঘটনা ঘটে । এতে গুইমারা ইউনিটের সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন, তার হাতে গুলি লেগেছে বলে জানিয়েছেন পুলিশ।

বিজ্ঞাপন

গুইমারা থানার ওসি সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ঝিমিত চাকমাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে। তার মধ্যে ২টি মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়েছে। আজকের ঘটনায় গুইমার থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন