আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিলে মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিলে মানুষের ঢল
ছবি: আমার দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চাক-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নির্বাচনি গণমিছিলে মানুষের ঢল নামে। রোববার বিকালে তার নির্বাচনি এলাকা ও নিজ উপজেলা পেকুয়ায় এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল ৪টায় মিছিলটি পেকুয়া আলহাজ্ কবির আহমদ চৌধুরীর বাজার থেকে শুরু হয়ে বানৌজা সড়ক হয়ে সন্ধ্যায় পেকুয়া সাকুরপাড় স্টেশনে গিয়ে পথসভায় মিলিত হয়৷ পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের নির্বাচনী গণমিছিলকে ঘিরে রোববার দুপুর থেকে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ বাস, ট্রাক ও পায়ে হেটে মিছিলে মিছিলে পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী ও আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে জড়ো হতে থাকে।

বিজ্ঞাপন

বিকাল ৪টার দিকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উপজেলা সদর জুড়ে লোকে লোকারণ্য হয়ে যায়। স্থানীয়রা ধারণা, গণমিছিলে অংশ নিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় সালাহউদ্দিন আহমদ ও ধানের শীষের সমর্থনে তাদের শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে পড়ে।

পরে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পায়ে হেঁটে সাকুরপাড় স্টেশনে গিয়ে পূর্বনির্ধারিত নির্বাচনি পথসভায় মিলিত হয়। গণমিছিলে অংশ নেওয়া লোকজন প্লে-কার্ড, দলের চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের ছবি, আবার কেউ কেউ ধানের শীষ নিয়ে নাচেগানে ভোট চান।

পেকুয়ার ইতিহাসে সবচেয়ে বড় এ গণমিছিলের অগ্রভাগে একটি ছাদখোলা জিপে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

মিছিল শেষে সাকুরপাড় স্টেশনের পথসভায় সালাহউদ্দিন আহমদ উপস্থিত সকলকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, ‘আজকে ধানের শীষের গণমিছিলে অংশ নিয়ে আপনারা আমার প্রতি এবং দলের প্রতি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন তারজন্য আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সোমবার বিকাল ২টায় চকরিয়া বাস টার্মিনালে আমাদের নির্বাচনি শেষ জনসভা অনুষ্ঠিত হবে। আশা করি, আপনারা সবাই যেভাবে পারেন সেখানে উপস্থিত থেকে আমাদের শক্তি ও সাহস জোগাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন