টেকনাফে অপহৃত ১৫ জন গহিন পাহাড় থেকে উদ্ধার, আটক ২

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে অপহৃত ১৫ জন গহিন পাহাড় থেকে উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ২ অপহরণকারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ১৫ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ১০ জন রোহিঙ্গা। গ্রেপ্তার দুই অপহরণকারী হলেন টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়া এলাকার মো. হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)।

কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের আটক করে রাখে।

তিনি আরও জানান, অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।

উদ্ধার করা ভিকটিমদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় অপরণকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন