কাপ্তাই খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

কাপ্তাই খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলার কাপ্তাই খালে গোসল করতে গিয়ে হাবিবুর রহমান (৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ওই এলাকার মো. নাজেরের ছেলে। সে ইউনিয়নের তালুকদার পাড়া তৈবীয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

জানা যায়, শিশুটি রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে ছুটির পর বাড়িতে এসে খালে গোসল করতে নামে। পাশে দাদী অন্যকাজ করছিলেন। এমন সময় শিশুটি অন্য ছেলেদের সাথে খেলতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা শিশুটিকে তৎক্ষণাৎ উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত ঘোষ জানান, দুপুর ১২টার দিকে হাবিবুর রহমান নামে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ খালেদ বলেন - খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...