চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার-চসিক-ইপসা চুক্তি নবায়ন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার-চসিক-ইপসা চুক্তি নবায়ন

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল), চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশনের (ইপসা) চুক্তি নবায়ন করা হয়েছে। সোমবার নগরীর একটি হোটেলে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইপসার নির্বাহী প্রধান মোহাম্মদ আরিফুর রহমান, ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সমন্বিত উদ্যোগ নগর বর্জ্য ব্যবস্থাপনাকে আরো কার্যকর করবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গঠনে সহায়তা করবে।

ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান বলেন, প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন।

ইপসার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এ উদ্যোগ পরিচ্ছন্নতাকর্মীদের আয়, নিরাপত্তা ও স্বীকৃতি বাড়াতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে দুইজন বর্জ্য সংগ্রাহক ও দুইজন স্ক্র্যাপ ক্রেতাকে সম্মাননা প্রদান করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...