আমার দেশ রামু উপজেলা প্রতিনিধির মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

আমার দেশ রামু উপজেলা প্রতিনিধির মায়ের ইন্তেকাল

কক্সবাজারের রামু জামিয়া দারুল উলুম চাকমারকুলের মরহুম মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আকবর (রহ.)-এর সহধর্মিণী এবং দৈনিক আমার দেশ–এর রামু উপজেলা প্রতিনিধি আহমদ ছৈয়দ ফরমানের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রামু উপজেলার চাকমারকুল (কলঘর) আলী হোসাইন সিকদার পাড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। রামু লেখক ফোরাম এক বিবৃতিতে শোক জানিয়ে বলেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকাহত পরিবারকে সবরে জামীল দান করেন। আমিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন